তৃতীয় ওয়ানডেতে ফিরছেন শান্ত
সংগৃহিত ছবি।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দেশে ফিরেই পুনর্বাসনে লেগে পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন তিনি।
অধিনায়ক হিসেবে দলে ফিরতে যাচ্ছেন শান্ত। বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে। তাই প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শান্ত। রোববার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিশ্বকাপকে সামনে রেখে মুশফিকুর রহিমকে প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হলেও তৃতীয় ওয়ানডেতে দলে ফিরছেন তিনি। এছাড়াও দলে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামএবং মেহেদী হাসান মিরাজ।
বিস্তারিত আসছে...