এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
ছবিঃ সংগ্রহীত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ রোববার।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। বেলা ১১টায় সারা দেশে একযোগে এই ফল প্রকাশ করা হবে। নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের ফল সংগ্রহ করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। এর এক ঘণ্টা পর শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিতভাবে ফল ঘোষণা করবেন।
এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। তবে মাধ্যমিকের ফল পেতে এর মধ্যে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন, ফল প্রকাশের সাথে সাথে তাদের মোবাইলে এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।