মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।খাদ্যমন্ত্রী বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বাঐচন্ডি আলিম মাদরাসা প্রাঙ্গণে চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, সব দল ও ধর্মের মানুষ শেখ হাসিনা সরকারের উপকারভোগী। সরকারের বিরোধিতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার।তিনি বলেন, বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিককে এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে সবার প্রতি আহ্বান জানান।

সূত্র : ইউএনবি