রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি রেঞ্জ পরিচালক

রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি রেঞ্জ পরিচালক

সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। ১৯ অক্টোবর হইতে ২৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন মেয়াদী রংপুর রেঞ্জের ৫৫৭৬টি পূজামন্ডপে ৩৫৭৬৮ জন আনসার-ভিডিপি সদস্যরা ২৪ ঘন্টা শান্তি-শৃঙ্খলায় দায়িত্ব পালন করছে। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগীয় রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস রবিবার (২২ অক্টোবর)সরেজমিনে রংপুরের বিভিন্ন পূজামন্ডল পরিদর্শন করেন। এ সময় পূজা উৎযাপন কমিটির সভাপতি/সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা প্রদানকালে কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, রংপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা তৎপর রয়েছে বলেও তিনি কমিটির নেতৃবৃন্দকে জানান। 

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, রংপুর আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান, সহকারী রেঞ্জ পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব-উজ-জামান, রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেকেন্দার আলী। উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব নিয়োজিত হওয়ার প্রাক্কালে রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস ও জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্য-সদস্যাবৃন্দের মাঝে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্রদান করেন।