আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র লুট

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র লুট

সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় লাইসেন্স করা একটি শটগান ও পিস্তলসহ নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।

বুধবার (২৫ অক্টোবর) ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একটি ফিলিং স্টেশনের মালিক।

   ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদার বলেন, আজ ভোরে তিন তলা বাড়ির দোতলার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই বাড়ির দুই ও তিন তলায় বসবাসকারী সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে থাকা নগদ সাড়ে নয় লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ, ঢাকা গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন