মতলবে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

মতলবে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ২ ভরি স্বর্ণ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে রোববার দিবারাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

ঠাকুর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মহিউদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তাকে এবং তার ভাই আলাউদ্দিন (৩৫) সালাউদ্দিন এবং এবং তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। পরে মহিউদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সকালে ডাকতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, পিবিআইও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টিম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারবো।