এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে রাজশাহী কাস্টমস

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে রাজশাহী কাস্টমস

ছবিঃ সংগৃহিত।

রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ১১টি পদে ১১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: রাজশাহী

বয়স: ০৯ এপ্রিল ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩০ বছর। তবে ১, ২, ৩, ৬, ৯, ১০ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদনের নিয়ম: আগ্রহীরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৭ নং পদের জন্য ২২৩ টাকা, ৮-১১ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরু: ১৩ মে ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রথম আলো, ০৯ মে ২০২৪