বসুন্ধারা আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত
ছবি: নিউজজোন বিডি
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’-প্রতিপাদ্যে আধুনিক নার্সিং -এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্সিং দিবস পালন করেছে বসুন্ধারা আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট।
রোববার (১২ মে) সকাল ১০ টার সময় র্যালির মধ্য দিয়ে বসুন্ধারা আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জুরাইন ব্যারিস্টার রফিক-উল হক হাসপতালের পরিচালক ডা.মুহাম্মদ জাহাঙ্গীর, আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাম্মাৎ রহিমা আক্তার, বসুন্ধারা আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রি:জে: অধ্যাপক ডা.মুহাম্মদ আলী(অব:) জুরাইন ব্যারিস্টার রফিক-উল হক হাসপতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মাহবুবা,শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা.ফারহানা, বসুন্ধারা আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা নুরুল আলমসহ নর্সিং ইনষ্টিটিউটের শিক্ষকরা।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: আমেনা খাতুন।
আলোচনা শেষে বসুন্ধারা আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ স্বাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা মিমি ও তামান্না সুলতানা তনু।