মানিকগঞ্জে গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু
ফাইল ছবি
মানিকগঞ্জের ঘিওরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ মিয়া উপজেলার ইউনিয়নের কলিয়া এলাকায় মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া। এ সময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, গলায় লিচুর বিচি আটকার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।