ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রতিকী ছবি

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সাগর বর্মন (২০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আনন্দ কুমার নামে এক মোটরসাইকেল-আরোহী গুরুতর আহত হন।নিহত সাগর বর্মন উপজেলার শ্রীপুকুর গ্রামের সুকুমার বর্মনের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার সারতা মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সারতা মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছিলেন সাগর।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনন্দকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।