কুমিল্লায় বাস উল্টে নিহত ৫

কুমিল্লায় বাস উল্টে নিহত ৫

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটি রিলাক্স পরিবহনের। এটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযান চলছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী বাসটি বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। 

আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।