টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন আসছে
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর ক্যামন ৩০ সিরিজ। অসংখ্য স্মার্টফোন ব্যবহারকারীর মন জয় করার পর এবার দেশের বাজারে লঞ্চ হতে পারে এই সিরিজের ফোন। এই সিরিজ বাজারে আসলে ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতা আরও উন্নত হবে।
অনুমান করা হচ্ছে, এই সিরিজের ডিভাইসগুলোতে থাকবে শক্তিশালী ক্যামেরা সিস্টেম, যা দেশের বাজারে ক্যামেরা ফোনের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এই সিরিজের গ্লোবাল রিভিউ থেকে জানা যাচ্ছে যে, স্মার্টফোনপ্রেমীরা এআই-চালিত ইমেজিং প্রযুক্তির স্বাদ পাবে এই সিরিজের ডিভাইসে।
এছাড়াও সনির সঙ্গে টেকনোর অংশীদারিত্বের খবর থেকে প্রযুক্তি বিশেষজ্ঞরা আশা করছেন এই দুই টেক জায়ান্টের ইঞ্জিনিয়ারিং ক্যামন ৩০ সিরিজের ক্যামেরায় নতুন মাত্রা যোগ করবে।
টেকনো ইতোমধ্যেই ব্যবহারকারীদের মাঝে ক্যামন সিরিজের ফোনের অত্যাধুনিক ফিচারের জন্য সুনাম অর্জন করেছে।
ক্যামন সিরিজের নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার মাধ্যমে সামগ্রিক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রত্যয়ী এই ব্রান্ডটি।
এই সিরিজের পাওয়ারফুল সব ফিচার স্মার্টফোন প্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী এই স্মার্টফোন ব্রান্ড। তবে আসলে কি হতে যাচ্ছে বা ক্যামন সিরিজের ঠিক কোন ফোনটি বাজারে আসবে সেটি জানতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে।