ময়মনসিংহে গর্তে মিলল তিনজনের মরদেহ

ময়মনসিংহে গর্তে মিলল তিনজনের মরদেহ

প্রতিকী ছবি

ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর নামক স্থানে গর্ত থেকে দুই শিশু ও এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল তিনটার দিকে ত্রিশালের রামপুর কাকচরে তিনটি লাশ পাওয়া গেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ লাশ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।