চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলার ঘাটপাড়া এলাকা থেকে ৩টি ওয়ান শুটারগানসহ হাসিম নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ৫ এর সদস্যরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসিমকে হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনি গ্রামের নুর হাসানের ছেলে হাসিম (২৮)।

সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একজনকে সন্দেহ হলে তাকে জনসাধারণের সামনে তল্লাশি করে তার শরীর থেকে ৩টি ওয়ান শুটারগান পাওয়া যায় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অবৈধ অস্ত্রগুলো রাজশাহী হয়ে দেশের বিভিন্ন এলাকা চলে যেত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হাসিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।