ফেনীতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ আটক ১০
প্রতীকী ছবি
উপজেলা পরিষদের নির্বাচনে ফেনীর বিভিন্ন কেন্দ্র থেকে এক সহকারী প্রিজাইডিং অফিসার, এক পোলিং এজেন্টসহ ১০জনকে আটক করা হয়েছে।
ফেনী সদর উপজেলার নির্বাচনে জাল ভোট প্রদানের দায়ে শহরের বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, পিটিআই কেন্দ্রে ১ পোলিং এজেন্ট ও ১জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়াও দাগনভূইয়া উপজেলার গজারিয়া কেন্দ্রে ১ জনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোনাগাজী উপজেলার ১৭ নং রাজাপুর মাষ্টার মুজিবুল হক একাডেমী কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।