বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো এক যুবকের

বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো এক যুবকের

ছবিঃ সংগৃহীত।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের হারুন মালিতার একমাত্র ছেলে কার্পাসডাঙ্গা কুয়াকাটার দূরপাল্লার নিউমর্ডাণ বাসের হেলপার সবুজ(২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

জানাগেছে, গত মঙ্গলবার ২৮ মে রাত সাড়ে ৮ টার সময় ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পৌছালে হেলপার বাসের ওপর থেকে মাছের ঝুড়ি তোলার জন্য ওপরে যায় । কিন্তু সবুজ নিরাপদ স্থানে না বসেই বাস আবারো চলতে থাকলে সামনেই গাছের ডালের সাথে ধাক্কা লাগলে সবুজ বাসের ওপর থেকে পিচ রাস্তার ওপরে ছিটকে পড়ে।

বাসের ড্রাইভার মামুন দ্রুত বাস থামিয়ে মাগুরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আজ ভোর ৫ টার দিকে নিজ গ্রাম দামুড়হুদার আরামডাঙ্গায় পৌছালে দেখা দেয় হৃদয়বিদারক দৃশ্য। আজ বুধবার বেলা ১১ টার সময় নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। বাসের ড্রাইভার মামুন বলেন, নিউমর্ডাণ বাস নিয়ে কুয়াকাটা যাবর সময় হাটগোপালপুর পৌছালে ঐখানে মাছের ঝুড়ি তোলা হয়।

বাসের হেলপার সবুজ মাছের ঝুড়ি তোলার পর তাকে নামতে বলি কিন্তু কিছু দুর যাবার পর সবুজ বাসের ওপর থেকে পিচরাস্তায় মুখ থুবড়ে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে অনেক রক্ত ক্ষরন হয়। মাগুরা হাসপাতাল গেটে পৌছানোর পরপর মারা যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, আমি জানিনা আপনার কাছ থেকেই প্রথম শুনছি।