চলছে ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি

চলছে ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় আগামী ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় এ টিকিট বিক্রি। যাত্রীদের শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন একজন যাত্রী। তবে কোনো যাত্রী ৪টি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে এবং ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোনে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে।