নিউ জিল্যান্ডকে উড়িয়ে আফগানিস্তানের বিজয়ের হাসি

নিউ জিল্যান্ডকে উড়িয়ে আফগানিস্তানের বিজয়ের হাসি

সংগৃহীত

নিউ জিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে ৮৪ রানের জয়ে চমকে দিলো আফগানিস্তান। এর আগে দুই দল কেবল একবারই টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ সালে। সেটাও ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন বছর পর দ্বিতীয় দেখায় আফগানিস্তান নিলো মধুর প্রতিশোধ। তাতে কিউদের এবারের বিশ্বকাপ যাত্রাটা শুরু হলো বিব্রতকর এক পরাজয় দিয়ে। অবশ্য আফগানিস্তান এই ম্যাচ যেভাবে খেলেছে, দোর্দাণ্ডপ্রতাপ দেখিয়েছে তাতে নিউ জিল্যান্ড স্রেফ উড়ে গেছে বললেও ভুল হবে না। বরং আফগানিস্তানকেই শক্তিশালী মনে হয়েছে।

গায়ানায় আগে ব্যাটিং করে আফগানিস্তান ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে রশিদ খানের ঘূর্ণি ও ফারুকির পেসে মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। ৮৪ রানের জয়ে আফগানিস্তান বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।