টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট বন্ধ

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট বন্ধ

সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতির কারণে তাহিরপুরের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এ ঘোষণা দেন।

তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনস্পটগুলো হলো, টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, নীলাদ্রি লেক (শহীদ সিরাজলেক), বড়গুপটিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগান।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।