খুলনার ডুমুরিয়ায় রাইস মিলে আগুন
ছবিঃ সংগৃহীত।
খুলনার ডুমুরিয়ায় একটি অটো রাইস মিলে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে থুকড়া বাজারে সুমন অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির পানি যেয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে থুকড়া বাজারে সুমন অটো রাইস মিলে অগ্নিকান্ড ঘটে।
স্থানীয় লোকজন ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিল মালিক জিএম শফিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আমার মিলে থাকা ১০০ বস্তা ধান পুড়ে ছাই হয়ে গেছে। ২টি মটর নষ্টসহ আগুন নিভানোর পানিতে ৬০০ বস্তা ধান ভিজে গেছে।
টিন সেডের গোডাউনের ছাউনি পুড়ে গেছে। সবমিলে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ওই মিলে ১২'শ বস্তা বিভিন্ন জাতের ধান মজুত ছিলো।