ঘোড়াঘাটে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।রোববার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলার কাজিরবোন নামক একটি ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার চকবামনিয়া বিশ্বনাথপুর গ্রামের নওশাত মিয়ার ছেলে শাহিনুর ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যুবকের পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদপান করিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে অজ্ঞাতনামা একটি মামলা করে লাশ দিনাজপুরে মর্গে পাঠিয়েছি। তদন্ত শেষে হত্যার মূল ঘটনা জানা যাবে।