খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

ফাইল ছবি

 

খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহত হয়েছেন।

সোমবার (২৪) দিবাগত রাত পৌনে ১২টায় কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, যোগিপুর ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৩ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে। এরপর তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।