পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

সংগৃহীত

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট ও +৪ গোল গড় নিয়ে কলম্বিয়া আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ৫ পয়েন্ট ও +৩ গোল গড় নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। ৪ পয়েন্ট নিয়ে কোস্টারিকা তৃতীয় ও কোনো পয়েন্ট না পেয়ে প্যারাগুয়ে আছে টেবিলের তলানিতে।

কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচে ড্র’ই যথেষ্ট ছিল ডোরিভাল জুনিয়রের শিষ্যদের জন্য। কিন্তু ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়ে জয়ের স্বপ্ন দেখান রাফিনহা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে কলম্বিয়া গোল করে সমতা ফেরায়। আর সেই সমতা বাকি সময়ে আর ভাঙেনি। তাতে জয়ও পাওয়া হয়নি ব্রাজিলের। গ্রুপসেরাও হতে পারেনি গতবারের রানার্স-আপরা।