আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

 

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।