শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির অবগতিকরণ সভা
ছবি: সংগৃহীত
শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে শেরপুর চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাইন্ডেশন, জেলা প্রেসক্লাব ও সংশ্লিষ্ঠ অংশীজনের সমন্বয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রকৌশলী সুশান্ত পাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাইনুদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে এই প্রকল্প প্রোভাইড়ে সরকারি তালিকাভুক্ত হতে আগ্রহী অন্তত ৪০ জন উদ্যোক্তা অংশ নেন। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর এর মধ্যে আরো অনেকেই আবেদন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।