সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

প্রতিকি ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, মিছিলের প্রস্তুতি নিতে চারটি হায়েস মাইক্রোবাসে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মোগলাবাজার এলাকায় আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুটি হায়েস মাইক্রোবাসসহ ২০ জনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি দুটি মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ওই দুটি গাড়িতে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিদর্শক মো. এরশাদুল হক ভূঁইয়া।