কুড়িগ্রামে ৭ম কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৭ম কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম সদর উপজেলার আয়োজনে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

 

কাব ক্যাম্পুরির মহা তাবু জলসায় স্কাউটরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার কমিশনার রোখসানা বেগম। প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদান করা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব এমারুল হক টুটুল, সদর উপজেলা সভাপতি আলমগীর কবির ও স্কাউটস নেতা মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।