বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক কাইয়ূম, সদস্য সচিব ফাহাদ

বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক কাইয়ূম, সদস্য সচিব ফাহাদ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরগুনা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আঃ কাইয়ূম খান সোহাগকে আহ্বায়ক এবং তাজভীন হাসান ফাহাদকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিটি দুপুরের দিকে এনসিপির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য বরগুনা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবঘোষিত এ কমিটির সদস্যদের আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমাদানের জন্যে পাঠাতে নির্দেশ প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

১২ সদস্য বিশিষ্ট আংশিক ওই আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার শিমু। যুগ্ম আহ্বায়ক মোঃ তানিম হোসেন (জিয়েম), মুজাহিদুল ইসলাম জামি ও মোঃ বেল্লাল হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ বায়েজীদ হোসাইন। যুগ্ম সদস্য সচিব ইমাম হাসান, আতিকুর রহমান, মেহেদী হাসান সোয়েব ও সিকদার সাইফুল। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।