ব্রডকাস্ট জার্নালিস্ট নিচ্ছে স্টার নিউজ

ব্রডকাস্ট জার্নালিস্ট নিচ্ছে স্টার নিউজ

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট জার্নালিস্ট নিয়োগ দিচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজ। সাংবাদিকতা ও সম্প্রচারমাধ্যমের প্রতি আগ্রহী এবং সাংবাদিকতায় পেশাগত ক্যারিয়ার গড়তে আগ্রহীদেরকে এ পদে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। নতুন দিনের সংবাদভিত্তিক টেলিভিশনটিতে আবেদন করা যাবে ১৫ অক্টোবরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, গণযোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি অথবা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

কর্মস্থল: ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি থেকে
ছবি

বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্য প্রার্থীদের কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার প্যাকেজ দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া:আবেদনের জন্য সিভি পাঠাতে হবে starnews.hr@gmail.com এই ইমেইলে।