কলাপাড়ায় ইয়াবাসহ দুজন গ্রেফতার

কলাপাড়ায় ইয়াবাসহ দুজন গ্রেফতার

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ১৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. শামসুল হক বিশ্বাস (৩৫), মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)। 

শুক্রবার রাতে মৎস্যবন্দর মহিপুরে সুগন্ধা মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।