ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৪৬৫৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৪৬৫৬ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৪৬৫৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৫টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৪১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৩৯টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২৩৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯টি বাস, ৫১টি ট্রাক, ৮৩টি কাভার্ডভ্যান, ১২৩টি সিএনজি ও ৪২৭টি মোটরসাইকেলসহ মোট ১০১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৮টি বাস, ৫৭টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৫০টি সিএনজি ও ৪৭২টি মোটরসাইকেলসহ মোট ১১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ১২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৫৭৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০৮৬টি গাড়ি ডাম্পিং ও ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।