যশোরে মাদক কারবারি ‘ইয়াবা কামরুল’ গ্রেপ্তার

যশোরে মাদক কারবারি ‘ইয়াবা কামরুল’ গ্রেপ্তার

প্রতিকি ছবি

 

যশোরের অভয়নগরে ১৪ মামলার পলাতক আসামি ও পুরস্কারঘোষিত মাদক কারবারি কামরুল হাসান ওরফে ‘ইয়াবা কামরুল’কে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুল হাসান গুয়াখোলা গ্রামের রেলবস্তি এলাকার আব্দুল গনির ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক কারবারিদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে কামরুল হাসান ওরফে ‘ইয়াবা কামরুল’কে গ্রেপ্তারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ আরও জানায়, কামরুল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নওয়াপাড়া পৌর শাখার সভাপতি এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।