টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে  যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। ২০২৭ সালের এশিয়ার ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

র‌্যাঙ্কিং থেকে জানা যায়, তালিকায় সবচেয়ে বেশি চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে চীনের। এছাড়া সিঙ্গাপুরের দুটি, হংকংয়ের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে শীর্ষ ১০-এ।  

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয় (২০২৬)

১. সিনহুয়া বিশ্ববিদ্যালয় — চীন

২. পেকিং বিশ্ববিদ্যালয় — চীন

৩. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) — সিঙ্গাপুর

৪. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) — সিঙ্গাপুর (যৌথভাবে)

৪. টোকিও বিশ্ববিদ্যালয় — জাপান (যৌথভাবে)

৬. হংকং বিশ্ববিদ্যালয় — হংকং

৭. ফুদান বিশ্ববিদ্যালয় — চীন

৮. ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় — চীন

৯. সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় — চীন

১০. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং — হংকং