অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের আতংকে আছেন রাধিকা

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের আতংকে আছেন রাধিকা

ছবিঃ সংগৃহিত।

গেল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’। সিনেমাটিতে আলী ফজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা মদন।

পর্দায় দৃশ্যটি স্বাভাবিকভাবে উপস্থাপিত হলেও এর পেছনে কাজ করেছে অভিনেত্রীর দীর্ঘদিনের এক ভয়। অন্তরঙ্গ দৃশ্য ধারণের পর তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাই তাকে মানসিকভাবে চাপে রাখে।

২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় অভিনয়ের সময় রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এ ধরনের দৃশ্যে কাজ করার ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। নতুন সিনেমায় কাজ করার সময়ও সেই ভয় থেকে বের হতে পারেননি তিনি।

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতাদের একটি ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তার ভাষায়, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের আমরা কী করতে পারি?

তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এ সব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।’

এদিকে ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রাক্তন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় ভার্মা। পরবর্তী সময়ে সেই দৃশ্য ফাঁস হয়ে যায়।

বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বিজয় বলেন, ‘এমন দৃশ্যে অভিনয় করার সময়ে দর্শক কীভাবে দেখবেন, সেই ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা।

কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।’

‘লাস্ট স্টোরিজ ৩’-এ রাধিকা মদন ও আলী ফজল ছাড়াও অভিনয় করেছেন বিজয় ভার্মা, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মা। সিনেমাটির বিভিন্ন অংশ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।