কলাপাড়ায় ক্লাস চলাকালীন অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

কলাপাড়ায় ক্লাস চলাকালীন অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপড়ায় স্কুলে ক্লাস চলাকালীন অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ ২০ জনকে শিক্ষার্থীকে হাসাপতালে ভর্তি করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ে বসে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আয়া মোর্শেদা (৪০) বেগমও অসুস্থ হয়ে পড়েছেন। আহত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থী অসুস্থতা অনুভব করেন। এরপর একে একে ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মধ্যে বেশির ভাগ মেয়ে শিক্ষার্থী।

এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর আমরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি। অনেক শিক্ষার্থীকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

কলাপাপড়া হাসাপাতালের মেডিকেল অফিসার ফারুক মিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।