কাউকে হাসিমুখে দেখলে যে দোয়া পড়বেন

কাউকে হাসিমুখে দেখলে যে দোয়া পড়বেন

সংগৃহীত ছবি

মানুষের মুখের হাসি শুধু আনন্দের প্রকাশ নয়; এটি ভালোবাসা, আন্তরিকতা ও হৃদয়ের প্রশান্তিরও বহিঃপ্রকাশ। ইসলামে মানুষের সঙ্গে সুন্দর আচরণ ও হাসিমুখে কথা বলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এমনকি কারো মুখে আনন্দের হাসি দেখেও তার জন্য সুন্দর দোয়া করার শিক্ষা রয়েছে। একবার ওমর ইবনুল খাত্তাব (রা.) মহানবী (সা.) হাসতে দেখে একটি চমৎকার দোয়া পড়েন। দোয়াটি হলো,  

 أَضْحَكَ اللّٰهُ سِنَّكَ

উচ্চারণ : আযহাকাল্লাহু সিন্নাকা।

অর্থ : আল্লাহ তায়ালা সর্বদা আপনাকে হাস্যোজ্জ্বল রাখুন।

(সহিহ বুখারি, হাদিস : ৩২৯৪)