ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের মধ্যে সনদ বিতরণ

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের মধ্যে সনদ বিতরণ

সংগৃহীত

ফরিদপুর জেলায় আজ প্রত্যাগত অভিবাসী কর্মীদের মধ্যে কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘রিকভারি এ্যান্ড এ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই): রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। 

প্রবাসী কল্যাণ সেন্টার, ফরিদপুরের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফরিদপুর সদরে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৫০ জন প্রত্যাগত অভিবাসী কর্মী অংশ নেন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। এ কর্মসূচিতে গরু, ছাগল ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।