শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি

সংগৃহীত

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন। 

গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৯৪ জন সেবাপ্রার্থী তাদের বিভিন্ন সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। এসময় তাদের মধ্যে ২৬৯ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট নগদ ৮০ হাজার নয়শ’ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া গণশুনানিতে জেলা প্রশাসক বিভিন্ন সহায়তার জন্য আবেদন গ্রহন করেন। এর মধ্যে তিনি সেলাই মেশিনের জন্য ৫ জন, ঢেউটিনের জন্য ১৬ জন, ঘরের জন্য ৪ জন, ভ্যানগাড়ির জন্য ১ জন, হুইলচেয়ারের জন্য ৪ জন, বিধবা ও বয়স্ক ভাতার জন্য ১০ জন, চাকরির জন্য ২ জন এবং নলকূপের জন্য ১ জনের আবেদন গ্রহণ করেন।