মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. ইনজামামুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব এবং জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন।
সভায় বক্তব্য দেন সাংবাদিক রফিকুল আলম ও নুরুল ইসলাম।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বাদ্যের তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়