মেহেরপুরে ইয়াবা রাখার দায়ে যুবকের কারাদণ্ড
প্রতিকি ছবি
মেহেরপুরে ইয়াবা রাখার অভিযোগে রুমন হোসেন নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত রুমন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাংনী উপজেলার মাইলমারি গ্রাম থেকে রুমন হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে জলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ সেখানা ভাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত রুমন হোসেনকে রুমন হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩০০ টাকা জরিমানা আদায় করেন।