রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৪৯ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৪৯ মামলা

প্রতিকি ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫ ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।