রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযান, গ্রেফতার ১৫৪

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযান, গ্রেফতার ১৫৪

প্রতিকি ছবি

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

শুক্রবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এই সময়ে ৩টি খুন, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাসহ অন্যান্য খাতে ১১৪টিসহ সর্বমোট ১২০টি মামলা ও ৮টি অপমৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অভিযান পরিচালনাকালে পরোয়ানা মূলে ৩৬ জন, সাজাপ্রাপ্ত ৪ জন, তদন্তাধীন মামলায় ১০৯ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য পদক্ষেপে ৫ জনসহ মোট ১৫৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছে। 

গ্রেফতার ও বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধারে পরিচালিত সর্বমোট ১৪৫টি অভিযানের মাধ্যমে ৪০ গ্রাম হেরোইন, ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ৫১৮ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১ কেজি ৪১০ গ্রাম গাঁজা এবং ৩৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। 

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭ জন মানুষকে প্রত্যক্ষ সেবা প্রদান করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ।