ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
ছবি: সংগৃহীত
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।
আলোচনা সভায় উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক মামুন উর রশিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক উপপরিচালক ও শিক্ষাবিদ আখতারুজ্জামান সাবু, বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরমান আলী, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নবীন হাসান।
বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি ও উদ্ভাবনী উদ্যোগকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।