টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে কার্টুনভর্তি ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই এলাকার নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবীর বাড়ির সামনে শুক্রবার সকালে ককটেল সদৃশবস্তু দেখতে পায় এলাকাবাসী। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই এলাকাটি ঘিরে রাখে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার (উপ-পরিদর্শক) এস আই মেহেদী হাসান বলেন, এগুলো নিস্ক্রিয় করার জন্য ঢাকা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয় পরে বিকাল সোয়া তিনটায় ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, একটি বিস্কুটের কার্টুন থেকে দশটি তাজা ককটের উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রীয়াধিন রয়েছে।