ঢাকায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
শারমিন সুলতানা সর্মি
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
মো. মোস্তাক সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।