ডিএমপির তিন সহকারী কমিশনারকে বদলি

ডিএমপির তিন সহকারী কমিশনারকে বদলি

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-নিউমার্কেট জোন) সহকারী পুলিশ কমিশনার তোয়াহা ইয়াসীন হোসেনকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) হিসেবে বদলি করা হয়েছে।

মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-খিলগাঁও) মো. মালিক নাজমুল হায়দারকে ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-নিউমার্কেট জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) মো. শামসুল আলম খানকে ট্রাফিক-লালবাগ বিভাগের (ট্রাফিক-লালবাগ জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।