বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে যুব এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে ওমানে। তার আগে নিজেদের প্রস্তুত করতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই সিরিজ উপলক্ষ্যে গেল সপ্তাহ দুয়েক ধরে অনুশীলন ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। 

আগামী ১০ অক্টোবর ওমান পৌঁছাবে যুবা টাইগাররা। এরপর সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৩ অক্টোবর, শেষ ম্যাচ ২৩ অক্টোবর। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে হবে সিরিজের সব ম্যাচ। ১৩ ও ১৫ অক্টোবর প্রথম দুই ম্যাচের পর ১৮, ২০ ও ২৩ অক্টোবর হবে বাকি তিন ম্যাচ। অর্থাৎ প্রায় ১০ দিনের মধ্যে আফগানদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের জন্য সিরিজটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ওমানের মাটিতেই নভেম্বরে হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ফলে এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচগুলো এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে পারবে যুব টাইগাররা।