আইয়ারের ঝোড়ো সেঞ্চুরিতে ভারতের বড় জয়
সংগৃহীত ছবি
শ্রেয়াস আইয়ারের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ১৭১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। জবাবে ৩২ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।
ভারতের হয়ে অভিষিক্ত নমান ধীর ৩১ রানে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৫২ ও শেরফাইন রাদারফোর্ড ৫৬ রান করেন।
রান তাড়ায় মাত্র ৪৩ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন আইয়ার। ইশান কিশান ২৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। দুজনের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় ভারত।