ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে একটি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।