রোনালদোর বক্তব্য পড়ার পর যা বললেন পর্তুগাল কোচ
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচ জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে বিতর্ক চলমান। মঙ্গলবার নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন পর্তুগিজ অধিনায়ক। এনিয়ে কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য পড়েননি বলে বিষয়টি এড়িয়ে যান। পরে তিনি বক্তব্য পড়ার কথা জানান এবং এই প্রসঙ্গে কথা বলেন।
রোনালদো তার বক্তব্যে অভিযোগ করেন, জেসুস নেশনস লিগে তাকে খেলানোর ব্যাপারে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এনিয়ে কোচের বাসার সামনে উপস্থিত হন সাংবাদিকরা। সেখানে তিনি বলেছিলেন, রোনালদোর ওই বক্তব্য এখনও তিনি পড়েননি। তার প্রতিক্রিয়া ছিল, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। আমার এটা পড়ার সময় হয়নি।’
পর্তুগিজ সংবাদপত্র রেকর্ড এক প্রতিবেদনে জানায়, রোনালদোর বক্তব্য পড়ার পর এই প্রসঙ্গে কথা বলেছেন। সেখানেও উদাসীন মনোভাব দেখান তিনি, ‘আমি বক্তব্য পড়েছি। আর এখন, প্রতিদিন আমি যেটা করি, আমি কাজ করতে ফেডারেশনে যাব। তারপর দল ও পর্তুগিজ জাতীয় দল নিয়ে ভাবব। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’